ধর্মনগরে বাপ্পিরাজ ফার্নিচার মেলার সমাপ্তি,লাকি ড্র-এ স্কুটি জিতলেন সুরজিৎ দেবনাথ।

IIW : ধর্মনগরের জয় হিন্দ ক্লাব মাঠ প্রাঙ্গণে গত ২৫ ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হওয়া তিন মাসব্যাপী বাপ্পিরাজ ফার্নিচার আয়োজিত মেলার পরিসমাপ্তি ঘটে কয়েকদিন আগে। মেলাকে আরও আকর্ষণীয় করে তুলতে প্রতি বছরের মতো এবারও প্রতিষ্ঠানের পক্ষ থেকে রাখা হয় লাকি ড্র-এর ব্যবস্থা। ৫,০০০ টাকার অধিক কেনাকাটা করা গ্রাহকদের মধ্যে লাকি ড্র কুপন বিতরণ করা হয়। আকর্ষণীয় পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কার হিসেবে ছিল হোন্ডা কোম্পানির একটি স্কুটি, দ্বিতীয় পুরস্কার গড্রেজ কোম্পানির ডাবল ডোর ফ্রিজ এবং তৃতীয় পুরস্কার ৩২ ইঞ্চির একটি এলইডি স্মার্ট টিভি। শুক্রবার সন্ধ্যায় ধর্মনগরের নয়াপাড়াস্থিত প্রধান শোরুমে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে লাকি ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্ণধার নিরঞ্জন দে,বিশিষ্ট সমাজসেবী কাজল দাস সহ বহু আগত গ্রাহক।লাকি ড্র-এ প্রথম পুরস্কার জয় করেন ধর্মনগরের সুরজিৎ দেবনাথ,দ্বিতীয় পুরস্কার পান অভিনাশ নাথ এবং তৃতীয় পুরস্কার অর্জন করেন দেওছড়ার রমাকান্ত দেবনাথ। 
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের কর্ণধার ও আমন্ত্রিত অতিথিরা। এছাড়াও ১০ জন ভাগ্যবান গ্রাহককে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।এক সাক্ষাৎকারে কর্ণধার নিরঞ্জন দে জানান, ভবিষ্যতেও প্রতি বছর এ ধরনের মেলার আয়োজন করা হবে। উল্লেখ্য, বাপ্পিরাজ ফার্নিচার রাজ্যসহ পার্শ্ববর্তী আসামেও টেকসই ও দৃষ্টিনন্দন ফার্নিচারের জন্য বিশেষভাবে পরিচিত।

Post a Comment

0 Comments