IIW : মঙ্গলবার ধর্মনগর উপনির্বাচনকে সামনে রেখে বাড়ি বাড়ি ভোট প্রচারে নেমে পড়লেন বিজেপি মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী। এদিন তিনি বিধানসভা এলাকার ২২ ও ২৩ নম্বর বুথের আলগাপুর এলাকায় গিয়ে ভোটারদের সমর্থন প্রার্থনা করেন।
তিনি বলেন, ৫৬ নম্বর ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির জয় নিশ্চিত। পাশাপাশি তিনি দাবি করেন,সিপিআই(এম) ও কংগ্রেস প্রার্থীদের জামানত জব্দ হবে এবং ধর্মনগরে আবারও ‘পদ্মফুল ফুটবে’। তিনি আরও জানান, ধর্মনগর সহ সমগ্র রাজ্যের মানুষ বিজেপির শাসনকালে উন্নয়নের চিত্র প্রত্যক্ষ করেছেন এবং সেই কারণেই সাধারণ মানুষের সমর্থন দলটির পক্ষে রয়েছে। ২০১৮ ও ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের মতো এবারও ধর্মনগরের জনগণ বিজেপিকে আশীর্বাদ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
0 Comments